সবার জন্য ফেস রিকগনিশন, বন্ধ ট্যাগ সাজেশন

৪ সেপ্টেম্বর, ২০১৯ ০১:৪৮  
ফেসবুক জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমটির সকলের জন্য এর ফেস রিকগনিকশন বা চেহারা সনাক্তকরণ প্রযুক্তি চালু হয়েছে। তবে বন্ধ হচ্ছে একই ধরণের পুরাতন ফিচার ‘ট্যাগ সাজেশনস’। খবর রয়টার্স। ২০১৭ সালের ডিসেম্বরে কিছু গ্রাহকের জন্য ফেস রিকগনিশন সুবিধাটি চালু করে ফেসবুক। যে সুবিধাটির মাধ্যমে একজনের ছবি অন্য কেউ প্রোফাইল পিকচারে ব্যবহার করছে কীনা এবং ট্যাগ করা হয়নি এমন কোনো ছবিতে তাকে দেখা যাচ্ছে কীনা সেটি নোটিফিকেশনের মাধ্যমে জানা যায়। ফেস রিকগনিশন ব্যবহার করে ছবিতে শুধুমাত্র বন্ধুদের ট্যাগ করার সুবিধা আনে ট্যাগ সাজেশনস ফিচারটি, যা ২০১৫ সালে প্রাইভেসি সম্পর্কিত মামলাগুলোর কেন্দ্রে ছিলো। ফেসবুক জানিয়েছে, আমরা ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করছি তা জানিয়ে দিয়েছি এবং এটি যেকোনো সময় চালু বা বন্ধ করতে পারবেন ব্যবহারকারীরা। ডিবিটেক/বিএমটি